ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আগামী ৩০ মে ঢাকা-দিল্লি দ্বিপাক্ষিক বৈঠক বাতিল

বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘যৌথ কনসালটেটিভ কমিশন’ (জেসিসি) বৈঠক শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। আগামী ৩০ মে আনুষ্ঠানিক এ বৈঠক হওয়ার কথা ছিল। শনিবার (২৮ মে) ভারতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৩০ মে এর পরিবর্তে আগামী ১৮-১৯ জুন পরামর্শক কমিটির সভা হবে।’


তিনি আরও বলেন, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি। তাই আমরা মনে করি, সোমবারের (৩০ মে) বৈঠক পিছিয়ে দিতে পারি।


দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান ও আগামীর বিষয় নিয়ে রাজনৈতিক বোঝাপড়ার করতে এই মাসের ৩০ তারিখে পরামর্শক কমিটির বৈঠকে বসার কথা ছিল। এর আগে আজ ও আগামীকাল (২৯ মে) আসামের গৌহাটিতে নদী কনফারেন্সে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আব্দুল মোমেনের অনানুষ্ঠানিক বৈঠক হবে। বৈঠকের প্রথম দিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জেসিসির বৈঠক ৩০ তারিখে না হওয়ার বিষয়টি জানান।


উল্লেখ্য, নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার (২৭ মে) ভারত সফরে যান।


তবে কি কারণে বৈঠকের তারিখ পরিবর্তন হয়েছে, তা জানা যায়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑